কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

কুমিল্লায় ট্রাক-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

উত্তরদক্ষিণ। সোমবার (১০ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:৪০

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পাঁচজন। নিহতদের মধ্যে একজন নারী।

সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ী ইউটার্নে এ ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ সমকালকে বিষয়টি করেছেন।

নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের মহেশ্বর গ্রামের আবুল বাশার এবং তার স্ত্রী মোরশেদা বেগম।

আহতদের চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন- নাঙ্গলকোট উপজেলার আবু তৈয়ব (২৬), আব্দুর রহিম (২৭), অটোচালক মাহবুবুল হক এবং আনোয়ারা বেগম (৪২)। তাদেরকে শুরুতে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, ফেলনা কাজী বাড়ীর সামনে ইউটার্নে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোট গামী একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী সহ ৩ জন নিহত হয়। নিহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

ব্যাটারিচালিত অটোরিকশার চালক মাহবুবুল হক বলেন, লাকসাম থেকে চৌদ্দগ্রামমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় আমি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পেছনে ধাক্কা দেই। এতে ত্রিমুখী সংঘর্ষ হয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকের ভিতরে সিএনজি ঢুকে যাওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading