প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হার বাংলাদেশের

প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হার বাংলাদেশের

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ২০২৫, আপডেট ২২:৪০

টেস্ট সিরিজে আধিপত্য করলেও টি-টোয়েন্টিতে সিরিজের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে গেছে স্বাগতিক দল। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় তারা ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে করেছে ১৪২ রান। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

বাংলাদেশ পাওয়ার প্লেতেই খেই হারায়। ১৮ রানে সাজঘরে ফেরেন টপের ৪ ব্যাটার। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। পঞ্চম উইকেটে জাকের আলী ও তাওহীদ হৃদয় ৪৮ রান যোগ করে শুরুর ধাক্কা সামলেছেন। জাকের আলীর আউটে জুটি ভাঙলে আবার ধস নামে ইনিংসে। এক ওভারেই ফেরেন ৩ ব্যাটার। তার পরও প্রান্ত আগলে লড়াই চালিয়ে যেতে থাকেন হৃদয়। তুলে নেন ফিফটি। ৭৪ রানে অষ্টম উইকেট পতনের পর নবম উইকেটে শরিফুলকে নিয়ে যোগ করেন ৪৮ রান। তাতে পরাজয়ের ব্যবধান কমে মাত্র। ১২২ রানে শরিফুলের আউটের পর তাওহীদ শট খেলে ব্যবধান আরও কমাতে ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৫০ বলে হৃদয় ৭টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন।

বামহাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ ছিলেন মূল হন্তারক। ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। ২৩ রানে ৩টি নেন ব্যারি ম্যাকার্থি। ২০ রানে দুটি নেন মার্ক অ্যাডায়ার।

প্রথম টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ ২০ ওভারে ১৪২/৯ (হৃদয় ৮৩, মোস্তাফিজ ২; তানজিদ ২, লিটন ১, পারভেজ ১, সাইফ ৬, জাকের ২০, তানজিম ৫, রিশাদ ০, নাসুম ০, শরিফুল ১২)

আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (ডকরেল ১২, হ্যারি ৬৯; স্টার্লিং ২১, টিম ৩২, টাকার ১৮, ক্যাম্ফার ২৪)

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading