বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে: শফিকুল আলম
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০
বাউলদের ওপর হামলাকারীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, বাউলদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, মানিকগঞ্জের পুলিশ এ নির্দেশনা অনুযায়ী কাজ করছে। একই সঙ্গে অন্য দুই এক জায়গায় যেখানেই হামলা হয়েছে সেই সব জায়গায় সাঁড়াশি অভিযান চলছে।
সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মানিকগঞ্জ, ঠাকুরগাঁও ও খুলনায় হামলার শিকার হন বাউলরা।
ইউডি/এবি

