যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৬:৩৮

আগামী ১২ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে যুব এশিয়া কাপ। গত বুধবার (৩ ডিসেম্বর) আট দল নিয়ে আয়োজিত বয়সভিত্তিক এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

গতবারের মতো এবারও ‘বি’ গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ও পাকিস্তান। গ্রুপের অন্য দুটি দল হলো সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১২ ডিসেম্বর মুখোমুখি হবে ইন্ডিয়া ও সংযুক্ত আরব আমিরাত। একদিন পর, ১৩ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে স্বাগতিক আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

১৫ ডিসেম্বর দ্য সেভেনস স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে লাল-সবুজের উদীয়মানরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আইসিসি একাডেমি মাঠে আগামী ১৭ ডিসেম্বর ম্যাচটি মাঠে গড়াবে।

এদিকে বহুল আকাঙ্ক্ষিত ইন্ডিয়া–পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। ফাইনাল মাঠে গড়াবে ২১ ডিসেম্বর, আইসিসি একাডেমি মাঠেই। সব ম্যাচই গালফ মান সময় অনুযায়ী রাত ৯টায় শুরু হবে।

যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি:

১৩ ডিসেম্বর — বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৫ ডিসেম্বর — বাংলাদেশ বনাম নেপাল

১৭ ডিসেম্বর — বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading