পারস্পরিক বোঝাপড়ায় এগোবে বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্ক: হাইকমিশনার
উত্তরদক্ষিণ। শনিবার (৬ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২৩:০০
পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ইন্ডিয়া সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে ইন্ডিয়া-বাংলাদেশ মৈত্রী দিবস ২০২৫ পালন উদযাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশের বিজয় দিবসের ১০ দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ রেখে পাশে দাড়িয়ে ছিল ইন্ডিয়া। ঐতিহাসিক এই সম্পর্ক এগিয়েছে বহুদূর।
প্রণয় ভার্মা মনে করেন আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারবো না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ইন্ডিয়া চায় দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর হোক।
সহযোগিতার যে ধারা শুরু হয়েছিল একাত্তরে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অন্তর্ভুক্তি জাতি হিসেবে তা অব্যাহত রাখবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামের নাটক ও গান পরিবেশন করা হয়।
ইউডি/এবি

