বিকেলে এনসিপিসহ ৩ দলের নতুন রাজনৈতিক জোটের ঘোষণা

বিকেলে এনসিপিসহ ৩ দলের নতুন রাজনৈতিক জোটের ঘোষণা

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:৫৫

জাতীয় নাগরিক পার্টিসহ তিন দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুন বাগিছায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এ জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

জোটের অন্য ২টি দল হলো— রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের “রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য” ঘোষণা হবে আজ বিকেল ৪টায়। রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে (ডিআরইউ) এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জোট বা ঐক‍্য প্রচেষ্টার ঘোষণা আসবে।

তিনি আরও বলেন, এতে ন‍্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সহ কয়েকটি দলের নেতারা উপস্থিত থাকবেন।

তবে, জোটে আর কারা থাকছেন জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখন জানানো সম্ভব না। সময়মত দেখতে পারবেন।

এদিকে একই তথ্য জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading