পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও আছে কুয়াশার দাপটপ্রতিনিধিপঞ্চগড়

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও আছে কুয়াশার দাপটপ্রতিনিধিপঞ্চগড়

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:৪৬

পঞ্চগড়ে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বেড়েছে; কেটে গেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে কুয়াশার দাপট আছে। উত্তরের হিম বাতাসে জেঁকে বসেছে কনকনে শীত।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে তা সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয়। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। রাতভর উত্তরের ঝিরিঝিরি বাতাসের পর ভোর থেকে শুরু হয়েছে ঘন কুয়াশার দাপট। সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব আকাশে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও ছড়াতে পারেনি রোদের তীব্রতা।

এর আগে ১১ ডিসেম্বর তেঁতুলিয়ায় সারা দেশের এবং চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। শুরু হয়েছিল মৃদু শৈত্যপ্রবাহ। ওই দিন থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এই জনপদে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।
গতকাল শনিবার হঠাৎই তেঁতুলিয়ার দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। ওই দিন সকালে তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে দিনভর আকাশে মেঘ আর হিমেল বাতাস থাকায় গতকাল তেঁতুলিয়ার দিনের সর্বোচ্চ তাপমাত্রা অন্যান্য দিনের তুলানায় কিছুটা কম ছিল। এতে দিনের বেলাও শীত অনুভূত হয়েছে। ওই দিন বিকেলে তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading