‘তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি’

‘তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি’

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১২:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নির্বাচন ভবনে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং ভোটের আগে ও পরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের আগে ও পরে মোট পাঁচ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিল ঘোষণার পর দেশের বিদ্যমান পরিস্থিতি মূল্যায়নে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি বিশেষ পরিপত্র জারি করেছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading