এভারকেয়ারে মায়ের পাশে তারেক রহমান

এভারকেয়ারে মায়ের পাশে তারেক রহমান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, আপডেট ১৯:৪০

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে তারেক রহমানের গাড়িবহর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে।

এ সময় হাসপাতাল এলাকাজুড়ে বিজিবি, পুলিশ ও সিএসএফের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।এর আগে বিকেল ৫টা ১০ মিনিটে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান গুলশানের বাসভবন থেকে হাসপাতালে পৌঁছান।

এরও আগে, রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সড়কসংলগ্ন গণঅভ্যর্থনা মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি সরাসরি হাসপাতালের উদ্দেশে রওনা দেন।উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

ভিআইপি লাউঞ্জ পেরিয়ে স্ত্রী ও কন্যাসহ তিনি দেশের মাটিতে পা রাখেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading