নতুন করে শুরু করার ঘোষণা দিলেন মাহফুজ
উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট ২০:৩৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার কথা আগেই জানিয়েছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এবার নতুন করে রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুক পোস্টে একথা জানান মাহফুজ। সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে। আসুন আমরা একটি দীর্ঘ যাত্রা শুরু করি—জুলাইয়ের জন্য, যুবসমাজের জন্য এবং বাংলাদেশের জন্য। কোনো আপস নয়।’
আজ নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছেন মাহফুজ। তার আগে (২৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে মাহফুজ আলম জানান, তিনি জাতীয় নাগরিক পার্টিরও (এনসিপি) অংশ হবেন না।
এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি।’মাহফুজ লিখেছেন, ‘আমার অবস্থান নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকন্সিলিয়েশন, দায়-দরদের সমাজ সহ- অনেক কথাই আমি বলেছি।
যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু, তারা এগুলো ধারণ করতেন? এনসিপিকে একটা বিগ জুলাই আম্ব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি। কিন্তু, অনেক কারণেই সেটা সম্ভব হয়নি।
’সাবেক এই উপদেষ্টা আরও লিখেছেন, ‘বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না। কিন্তু, আমি এ এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়নি, এটা সত্য নয়।
কিন্তু ঢাকার কোন একটা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ।’তিনি লিখেছেন, ‘ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে।
এ পর্বে কোন পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ/ জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বরং আমি গত দেড় বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব।
রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। If you care to join me, you are most welcome. নূতন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব। বিকল্প ও মধ্যপন্থী তরুণ/ জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন।’
ইউডি/এআর

