জামায়াত নেতাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত

জামায়াত নেতাদের নিয়ে মনোনয়ন জমা দিলেন হাসনাত

উত্তরদক্ষিণ। সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, আপডেট  ২২:০৫

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের নেতাদের নিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছে হাসনাত আবদুল্লাহ তার মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সঙ্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করব। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছর আমাদের মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছে, গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, অর্থনৈতিক টানাপোড়নের মধ্য দিয়ে আমরা গিয়েছি। সেই জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়।

জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটের কারণে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ।

এর আগে, রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সমমনা আট দলসহ এনসিপির সঙ্গে জোট গঠনের ঘোষণা দেন। ওই ঘোষণার পর সাইফুল ইসলাম শহিদ ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading