জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাতপরিচয় শহীদ শনাক্তের ফল প্রকাশ সোমবার

জুলাই গণ-অভ্যুত্থানে অজ্ঞাতপরিচয় শহীদ শনাক্তের ফল প্রকাশ সোমবার

উত্তরদক্ষিণ। রবিবার, ০৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৮:২৫

জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলন, শনাক্তকরণ কার্যক্রম এবং এর ফলাফল উপস্থাপন উপলক্ষ্যে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ অনুষ্ঠান আয়োজন করা হবে।

ওই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক ই আজম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বাস্থ্য, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা সায়েদুর রহমান।

ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) বাহরুল আলম ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading