জীবন বীমা করপোরেশনের নতুন এমডি জিয়াউল হক
উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ জানুয়ারী, ২০২৬, আপডেট ২১:০০
জীবন বীমা করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হক।
বুধবার (৭ জানুয়ারি) তার চাকরি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান।
এজন্য তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ন্যস্ত করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ইউডি/এআর

