২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

উত্তরদক্ষিণ। রবিবার, ১১ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৯:১০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের ম্যাচের জন্য টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ঢাকা পর্বের ম্যাচগুলো। গ্র‍্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ। এই গ্যালারির টিকিটের জন্য দর্শককে গুনতে হবে ২ হাজার টাকা।

আন্তর্জাতিক গ্যালারি উত্তর পার্শ্বের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। দক্ষিণ দিকের আন্তর্জাতিক গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৮০০টাকা। আন্তর্জাতিক লাউঞ্জের টিকিটের দাম ১ হাজার টাকা।

ক্লাব হাউজের টিকিটের দাম ৫০০ টাকা করে। তবে শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের দাম আরও ১০০ বেশি। শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০টাকা করে পাওয়া যাবে। আর সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে ইস্টার্ন গ্যালারির টিকিট।

আগামী ১২ জানুয়ারি থেকে টিকিট বিক্রি শুরু হবে। শুধু অনলাইনেই পাওয়া যাবে টিকিট। টিকিট কিনতে যেতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইট http://www.gobcbticket.com.bd- এ।

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হিবে বিপিএলের ঢাকা পর্ব। রাউন্ড রবিন লিগের শেষ অংশসহ টুর্নামেন্টের ফাইনাল-প্লে অফ সবই মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading