চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক চাকরি পেলেন ৯ ‘জুলাই যোদ্ধা’

চট্টগ্রাম বন্দরে চুক্তিভিত্তিক চাকরি পেলেন ৯ ‘জুলাই যোদ্ধা’

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ জানুয়ারি , ২০২৬, আপডেট ২২:

চট্টগ্রাম বন্দরে নয়জন ‘জুলাই যোদ্ধাকে’ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের আবেদনের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের র্বোডসভার সিদ্ধান্তে সোমবার থেকে এক বছরের জন্য তারা নিয়োগ পেয়েছেন।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক বছরের জন্য থোক বেতনে নিয়োগ দেওয়া হয়েছে। যেসব পদে চাকরি দেওয়া হয়েছে, সেগুলো রাজস্ব খাতের কোনো পদ না। আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা বেতন পাবেন।”

সোমবার বন্দরের চিফ পারসোনাল অফিসার স্বাক্ষরিত দপ্তর আদেশে গেজেটভুক্ত ৯ ‘জুলাই যোদ্ধাকে’ বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, হাইড্রোগ্রাফি বিভাগ, বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, নৌপ্রকৌশল বিভাগ, নৌবিভাগ, বিদ্যুৎ বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ ও পরিকল্পনা বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তারা হলেন- আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরোজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমীর হোসেন ও মো. ইব্রাহীম।

বন্দর পরিচালক ওমর ফারুক বলেন, তাদের চাকরি স্থায়ী হতে গেলে বন্দরের কোনো পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে সাধারণ প্রার্থিদের সঙ্গে আবেদন করে হতে হবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading