২০২৬ সালেই সব স্বৈরশাসকের পতন হবে: ইইউ

২০২৬ সালেই সব স্বৈরশাসকের পতন হবে: ইইউ

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০২

স্বৈরশাসকদের সময় শেষের পথে এবং ২০২৬ সালেই তাদের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা।

বিক্ষোভ দমনে ইরানের কঠোর অভিযানের বিরুদ্ধে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছেন রবার্তা।

ইউরো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেতসোলা বলেন, ২০২৬ সালই হবে সেই বছর, যে যখন স্বৈরতন্ত্রের অবসান ঘটবে।

ইরানের নেতৃত্ব এখন ‘শেষ পর্যায়ে’ পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

রবার্তা মেতসোলা ইইউকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মধ্যে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

এদিকে, চলমান অস্থিরতার মধ্যেই কাতারে অবস্থিত আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের আমেরিকা পরামর্শ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আল-উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর বিবিসির।

একজন কূটনীতিক রয়টার্সকে বলেছেন, ‘এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়’। তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন।

মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়। এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত আমেরিকার ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় আমেরিকা পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকা হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading