৪৪০ বাংলাদেশিকে মুক্তি দিল আমিরাত

৪৪০ বাংলাদেশিকে মুক্তি দিল আমিরাত

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ২:২৫

৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ বাংলাদেশি বন্দির ওপর রাজকীয় ক্ষমা ঘোষণা করেছেন।

এই ঘোষণা দেশটির মানবিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রতি বছর ঈদ, জাতীয় দিবস ও অন্যান্য উৎসবে প্রদান করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বন্দির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর লক্ষ্য হলো ক্ষমাশীলতা, সমাজে পুনরায় একীকরণ এবং পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা।

সূত্র জানায়, মুক্ত হওয়া বাংলাদেশিরা পরিবার ও সমাজে ফিরে নিজ জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন।

আমিরাতের শাসকের এই মানবিক উদ্যোগ দেশ ও জনগণের প্রতি তাদের সহানুভূতিশীল মনোভাবকে প্রতিফলিত করে।সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস—ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়।

এই দিনে ১৯৭১ সালে চারটি আমিরাত এক পতাকার অধীনে ঐতিহাসিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার স্মরণ করা হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading