তামিমকে ‘দালাল’ বলা সেই পরিচালক পদত্যাগ না করলে খেলা বর্জনের ঘোষণা

তামিমকে ‘দালাল’ বলা সেই পরিচালক পদত্যাগ না করলে খেলা বর্জনের ঘোষণা

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, আপডেট ২

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্যে উত্তাল দেশের ক্রিকেট অঙ্গন।

সবশেষ ক্রিকেটারদের বেতন নিয়ে তার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এবার কঠোর অবস্থানে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

বৃহস্পতিবার বিপিএল ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ডাক দিয়েছে তারা।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম মিটিংয়ে যুক্ত হয়ে জানিয়েছেন, যদি এম নাজমুল আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করে, তাহলে কোনো ধরনের ক্রিকেট খেলবে না ক্রিকেটাররা।

এর আগে বিকেলে করা নাজমুলের মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এম নাজমুলের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে গণ্য হতে পারে।

তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।

বিবৃতিতে বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ড আবারও পুনর্ব্যক্ত করেছে, দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সম্মান থাকবে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading