হাসপাতালে সৌদি বাদশাহ সালমান
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ জানুয়ারি , ২০২৬, আপডেট ২২:০০
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য জানায়।রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ৯০ বছর বয়সী বাদশাহ সালমানের স্বাস্থ্যগত এসব পরীক্ষা করা হচ্ছে।
সর্বশেষ মঙ্গলবার বাদশাহ সালমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন।এর আগে, ২০২৪ সালের অক্টোবর মাসে সৌদি রাজকীয় আদালত জানিয়েছিল, ফুসফুসে প্রদাহজনিত সমস্যার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করার পর বাদশাহ সালমান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
ইউডি/এআর

