‘ফ্যামিলি কার্ড বিএনপির ধোঁকাবাজি’

‘ফ্যামিলি কার্ড বিএনপির ধোঁকাবাজি’

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ১৭:২০

ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের নামে বিএনপি ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের দশ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, মাঠপর্যায়ে সাধারণ মানুষ এসব প্রতিশ্রুতিতে আর সাড়া দিচ্ছে না।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহজাদপুর বাঁশতলা, নূরের চালা বাজার, নবধারা সড়ক ও একতা সড়ক এলাকায় নির্বাচনি প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম মূলত ভোট কেনার কৌশল।

অতীতেও এমন বহু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়নি। সে কারণে মানুষ এবার আর এসব আশ্বাসে বিশ্বাস করছে না।তিনি আরও বলেন, এবারের নির্বাচন নতুন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন।

একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। মানুষ যেন ভয়ভীতি ছাড়াই ভোট দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি। তবে বাস্তবে ঢাকা-১১ আসনসহ বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন এলাকায় নিয়ম ভেঙে পোস্টার লাগানো হচ্ছে।

অথচ আমরা নিয়ম মেনে ব্যানার টাঙাতে গেলে বাধা দেওয়া হচ্ছে এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে, যা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল।তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

জনগণ যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সে লক্ষ্যেই আমরা মাঠে কাজ করছি।ঢাকা-১১ আসনের সমস্যার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এলাকায় তীব্র পানি ও গ্যাস সংকট রয়েছে।

গ্যাস চলে গেলে সারাদিন আর আসে না। পানির সংকট নিরসনে ওয়াসায় আবেদন করা হয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রকাশ্যে মাদক কারবার চলছে এবং তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে।

এই চক্রের সঙ্গে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঢাকা-১১ আসন থেকে মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

চাঁদাবাজি ও ভূমি দখল প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর এসব অপরাধ বেড়েছে। আগে যেমন ক্ষমতাসীন দলের লোকজন দখল করেছে, এখন প্রতিদ্বন্দ্বী দলের কিছু নেতাকর্মীও একই কাজ করছে।

এসব অনিয়মের বিরুদ্ধেও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, প্রতিপক্ষের কর্মকাণ্ডের চেয়ে নিজেদের কর্মসূচি ও সংস্কারমূলক এজেন্ডা নিয়েই বেশি কথা বলা হচ্ছে। দুর্নীতি, বৈষম্য ও আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান জানিয়ে শাপলা কলি মার্কায় ভোট চেয়ে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

নির্বাচনি প্রচারণা ও গণসংযোগে নাহিদ ইসলামের সঙ্গে জামায়াতে ইসলামী, এনসিপিসহ দশ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হেঁটে হেঁটে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও দাবি শোনেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading