এনসিপির নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ

এনসিপির নির্বাচনী ‘থিম সং’ প্রকাশ

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ জানুয়ারি , ২০২৬, আপডেট ২৩:০৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ‘থিম সং’ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে এক সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই গানটি উদ্বোধন করা হয়।

দলের নির্বাচনী থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কোনো অভিজাত হোটেল বা মিলনায়তনে না করে জনগণের মিলনস্থল শাহবাগে এই আয়োজন করায় পথচারী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল দেখা যায়।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, ‘যেখানে আমাদের জন্ম ও বেড়ে ওঠা, সেখান থেকেই আমরা নির্বাচনী অগ্রযাত্রার এই বিশেষ গানটি প্রকাশ করতে চেয়েছি। আমরা কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে এই আয়োজন করিনি। আমরা চাই আমাদের প্রতিটি পদক্ষেপে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ থাকুক।’

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, ‘সমাজের সর্বস্তরের নাগরিকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই আমাদের শক্তি। জনগণের প্রবেশাধিকার সীমিত এমন কোনো জায়গায় আমরা রাজনীতিকে বন্দি রাখতে চাই না। আজ শাহবাগে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে তারা নতুন ধারার রাজনীতি চায়।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুনিরা শারমিন এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading