পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার  

পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার  

উত্তরদক্ষিণ। শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, আপডেট ২১:৪০

মাসব্যাপী চলা ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামলো আজ। সমাপনী দিনে জানানো হয়েছে, এবারের মেলায় স্থানীয়ভাবে প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান থেকে প্রায় ২২৪ কোটি টাকারও বেশি রপ্তানি আদেশ পাওয়া গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পূর্বাচলে অবস্থিত ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে’ আয়োজিত এক অনুষ্ঠানে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপনী ঘোষণা করেন।

এতে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।এফবিসিসিআইয়ের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, অংশগ্রহণকারী দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ ১৭দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২২৪ দশমিক ২৬ কোটি টাকা।

খাতগুলো হলো- বহুমুখী পাট পণ্য, ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপলায়েন্স, কসমেটিক্স, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশি কাঁথা, ফেব্রিক্স ইত্যাদি। যেসব দেশ থেকে রপ্তানি আদেশ পাওয়া গেছে সেগুলো হলো- আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ইন্ডয়া, পাকিস্তান, মালয়েশিয়া ও তুরস্ক।মেলার আয়োজকরা জানান, স্থানীয়ভাবে আনুমানিক ৩৯৩ কোটি টাকা মূল্যের পণ্য-সামগ্রীর (রেস্তোঁরাসহ) ক্রয়-বিক্রয় হয়েছে।

মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন ক্যাটাগরির সেরা প্যাভিলিয়ন, স্টল ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

এবারের মেলায় দেশি-বিদেশি ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া এই ৬টি দেশের ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading