ঢাবির ১০ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

ঢাবির ১০ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

উত্তরদক্ষিণ। শনিবার , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০০

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগামী ১০ ফেব্রুয়ারির সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিতের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিতির সুযোগ নিশ্চিতের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এর পূর্বনির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটের প্রস্তাব মোতাবেক যথাসময়ে ঘোষণা করা হবে।

এছাড়া, অধিভুক্ত/উপাদানকর কলেজ/ইনস্টিটিউটের পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading