পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৫ হাজার ২৩৫ কোটি টাকা

পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৫ হাজার ২৩৫ কোটি টাকা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:২৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (৮ থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৬) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ সময়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে বিদায়ী সপ্তাহে উভয় পুঁজিবাজারে মূলধন বেড়েছে ১৫ হাজার ২৩৫ কোটি ৩৭ লাখ টাকা।

‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৮৫ শতাংশ বেড়ে ২ হাজার ৫৮ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ২.৩২ শতাংশ বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) ২.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৯৭৭ কোটি ১৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি ৭৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ৪১৯ কোটি ৪০ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ১ হাজার ৯১৪ কোটি ৮৫ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৬৭২ কোটি ৬৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৫৭ কোটি ৮৩ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩৫৩টির, দর কমেছে ২৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮টির। তবে লেনদেন হয়নি ২৩টির।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ১.৭৫ শতাংশ বেড়ে ১৩ হাজার ৫৬৭ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১.৬৪ শতাংশ বেড়ে ৯ হাজার ২৭২ পয়েন্টে, সিএসআই সূচক ১.৪৪ শতাংশ বেড়ে ৯১৯ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ০.৩৪ শতাংশ কমে ১ হাজার ৭৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১২ হাজার ৩৯৪ কোটি ৭৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল৭ লাখ ৬ হাজার ৫৭৮ কোটি ৮১ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ৮১৫ কোটি ৯৭ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৯ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪ কোটি ৭৩ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২০১টির, দর কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার ও ইউনিট দর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading