নির্বাচনে সফলতার মূলমন্ত্র জানালেন তারেক রহমান

নির্বাচনে সফলতার মূলমন্ত্র জানালেন তারেক রহমান

উত্তরদক্ষিণ। শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৪৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের সময় জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের কনভিন্স করাই বিএনপির সফলতার মূলমন্ত্র বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তারেক রহমানের উদ্দেশে সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের প্রশ্ন ছিল, ‘অভয় দিলে বলতে চাই, এই যে দুই শতাধিক আসন পাওয়ার জন্য কোনো ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কি না।’

জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে কনভিন্স করাই আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমাদের যে ইঞ্জিনিয়ারিং ছিল, সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আমরা সফল হয়েছি। জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাটাই ছিল আপনার প্রশ্নের উত্তর।’

এদিন সংবাদ সম্মেলনে প্রথমে ইংরেজিতে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। এরপর বক্তব্য দেন বাংলা ভাষায়। পরে দেশি-বিদেশি অতিথিদের নানা প্রশ্নের জবাব দেন তারেক রহমান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading