ইন্ডিয়ার বিমানের আকাশসীমা বন্ধের নিষেধাজ্ঞা বাড়ালো ইসলামাবাদ

ইন্ডিয়ার বিমানের আকাশসীমা বন্ধের নিষেধাজ্ঞা বাড়ালো ইসলামাবাদ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১০:০০

পাকিস্তান এয়ারপোর্টস অথোরিটি (পিএএ) ইন্ডিয়ার বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আগামী ২৩ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এক নতুন নোটিশে জানিয়েছে, ২৩ মার্চ পর্যন্ত সমস্ত ইন্ডিয়ার বেসামরিক ও সামরিক নিবন্ধিত বিমানের জন্য আকাশসীমা বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞার অধীনে পাকিস্তানের উভয় ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন(এফআইআর) করাচি এফআইআর এবং লাহোর এফআইআর এ কার্যকর থাকবে।

গত বছরের এপ্রিলের শেষের দিকে কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তান একে অপরের বিমান সংস্থাগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। প্রমাণ ছাড়াই নয়াদিল্লি অভিযোগ করেছিল, ইসলামাবাদ এই হামলায় সমর্থন জানিয়েছে। যদিও পাকিস্তান দৃঢ়ভাবে কোনও জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছে।

এই হামলার মে মাসের প্রথম দিকে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলেঅ কয়েক দশকের মধ্যে তাদের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের মুখোমুখি হয়েছিল। পাকিস্তান দাবি করেছে, তারা সংঘর্ষের সময় সাতটি ইন্ডিয়ার বিমান ভূপাতিত করেছে।

পাকিস্তানের উপর দিয়ে ইন্ডিয়ার বিমান পরিবহন সংস্থাগুলোর উড়ানের ওপর নিষেধাজ্ঞার ফলে আর্থিক ক্ষতির শিকার হয়েছে। গত নভেম্বরে প্রকাশিত খবরে বলা হয়, এয়ার ইন্ডিয়া চীনের সংবেদনশীল সামরিক আকাশসীমা শিনজিয়াং অঞ্চলের ওপর দিয়ে ব্যবহারের অনুমতি পেতে ভারত সরকারের সহায়তা চাইছিল, যাতে তাদের আন্তর্জাতিক রুট সংক্ষিপ্ত করা যায়।

সূত্র: ডন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading