সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণার চেষ্টা 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে নকল ওয়েবসাইট তৈরি করে প্রতারণার চেষ্টা 

উত্তরদক্ষিণ। বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:১০

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে নকল ওয়েবসাইট তৈরি করে অসাধু ব্যক্তিরা প্রতারণার চেষ্টা করছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.msw.gov.bd ঠিক থাকলেও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নামে নকল ওয়েবসাইট mswbd.org সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নজরে এসেছে ।

যেহেতু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.msw.gov.bd সঠিক আছে, সেহেতু কোনো হ্যাকার গ্রুপ বা অসাধু ব্যক্তি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কোনো বিষয় নিয়ে প্রতারণা করতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে জানানোর জন্য অনুরোধ করা হলো।

আইসিটি শাখা, টেলিফোন নাম্বার- ০১৯১৫০২৬৪২৩।সমাজকল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। এ ধরনের হ্যাকার গ্রুপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading