যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ। বুধবার (৪ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৩০

আমেরিকা ও ইসরায়েলের হামলা নিয়ে বাংলাদেশের বিবৃতির কোনো সমালোচনা না করে আক্রান্ত হিসেবে ‘সহানুভূতি ও সমর্থন’ চাওয়ার কথা বলেছেন ঢাকায় ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।

বুধবার (৪ মার্চ) ঢাকা দূতাবাসে ডাকা সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিবৃতির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ, ওআইসিসহ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সদস্য দেশ, সে হিসাবে তারা একটি আগ্রাসী শক্তির সরাসরি নিন্দা জানাবে, প্রতিবাদ জানাবে, এরকমটা আমরা আশা করি।

“আমরা কোনো দেশের কাছ থেকে কোনো ‘লজিস্টিকস’ সাপোর্ট চাই না। আমরা শুধু চাই, একটা মুসলিম দেশ আক্রান্ত একটা মুসলিম দেশের প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করবে।”

শনিবার ইরানজুড়ে হামলা শুরু করে ইসরায়েল ও আমেরিকা। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার স্ত্রী-কন্যা, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন।

ওই হামলার জেরে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ক্ষেণণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading