বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

উত্তরদক্ষিণ। শনিবার, ০৭ মার্চ, ২০২৬, আপডেট ১২:৪৫

বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে। সভাপতি পদে এ কে এম আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন।

শুক্রবার নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন প্রেরিত বার্তায় পূর্ণাঙ্গ কমিটির তথ্য তুলে ধরা হয়েছে। কমিটির অন্যান্য নেতারা হলেন সহ-সভাপতি পদের ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশিদ এবং নুসরাত ইয়াসমিন সুমাইয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছফওয়ান, নিশাত ফারজানা নিপা, সংগঠনিক সম্পাদক পদে সালেহ আকরাম সম্রাট এবং মো. কামরুল হাসান, সহ-সংগঠনিক সম্পাদক পদে মো. আবদুল্লাহ আল মাসুদ, অর্থ সম্পাদক পদে মো. আরমান হোসাইন, দপ্তর সম্পাদক পদে বেল্লাল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক পদে মল্লিক ওয়াসি উদ্দিন তামী, এনরোলমেন্ট সম্পাদক মো. আহসান হাবিব, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক তৌহিদুর রহমান, শিক্ষা, সাহিত্য ও গবেষণা সহ-সম্পাদক পদে আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব), প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুস সাত্তার রনি, প্রচার ও জনসংযোগ সহ-সম্পাদক মো. জিয়াউল ইসলাম (জিকু), আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. মুহিব্বুল্লাহ, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে সাব্বির হোসেন সিফাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মেহেদী আল আমিন (শুভ), ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক এম. ওবায়দুল তালুকদার, আপ্যায়ন সম্পাদক সাগর তপাদার, সহ-আপ্যায়ন সম্পাদক মো. ফারিদুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শোয়াইব, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. শামসুল হক সোহাগ, পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি বিষয়ক সহ-সম্পাদক মো. জুয়েল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আবু বকর সিদ্দিক (তিতাস), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসাইন ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন হাফিজুল হক, এমরান খান (রনি), শফিউল আলম, হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মোঃ মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ এবং মোহাম্মদ মাসুম মিয়া।

শুক্রবার বিকেলে নির্বাচন ও ইফতার মাহফিলে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতিরা ,অধস্তন আদালতের বিচারক, প্রথিতযশা সদস্যসহ বিজ্ঞ আইনজীবীরা ছিলেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত কমিটি সমিতির সদস্যদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে তাদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছেন। নেতারা বলেন, বাংলাদেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের দৃঢ় ভূমিকা বাস্তবায়নে বাংলাদেশ আইন সমিতি সর্বদা জাগ্রত ভূমিকা রাখবে।

ভোট গ্রহণ শেষে সমিতির সদস্যদের সম্মানার্থে ইফতার মাফফিলের আয়োজন করা হয়।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading