সৌদিতে ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২

সৌদিতে ভবনে মিসাইলের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২


উত্তরদক্ষিণ। সোমবার (৯ মার্চ) ২০২৬, আপডেট ২৩:০৫

সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ইন্ডিয়ান।

রবিবার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, প্রজেক্টাইলটি রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। এতে দুজন নিহত এবং অন্তত ১২ জন আহত হন। নিহতদের একজন ইন্ডিয়ান এবং অন্যজন বাংলাদেশি নাগরিক।

আল-খারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে অবস্থিত।

এর আগে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এরমধ্যে  আল-খারজ এর রাডার সিস্টেমকে টার্গেট করা হয়েছে।

নিহতের ঘটনাটি সেখানেই ঘটেছে বলে জানানো হয়েছে।

তবে এই মিসাইল ইরানেরই কিনা তা এখনো নিশ্চিত করেনি সৌদি কিংবা ইরানি কর্তৃপক্ষ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading