শত্রুরা ইরানের মাটিতে পা রাখলে ধ্বংস করে দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

শত্রুরা ইরানের মাটিতে পা রাখলে ধ্বংস করে দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার (৯ মার্চ) ২০২৬, আপডেট ২২:০৫

ইরানের মাটিতে কোনও বিদেশি স্থলবাহিনী প্রবেশ করলে তাদের ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সাহসী সেনারা যেকোনো শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুত।

আব্বাস আরাগচি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ইরান যথেষ্ট সক্ষম। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অত্যন্ত সাহসী সেনারা শত্রুর অপেক্ষায় আছে। যারা ইরানের মাটিতে পা রাখবে, তাদের ধ্বংস করে দেওয়া হবে।

হাজার বছরের পুরোনো পারস্য সভ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ইরান সব সময় নিজের ভূমি রক্ষা করেছে এবং ভবিষ্যতেও করবে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলাকে আত্মরক্ষার বৈধ পদক্ষেপ বলেও দাবি করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তার প্রতিক্রিয়াতেই তেহরান পাল্টা হামলা চালাচ্ছে।

আরাগচি বলেন, ‘এটি আমাদের পছন্দের যুদ্ধ নয়। এই যুদ্ধ আমাদের ওপর আমেরিকা ও ইসরায়েল চাপিয়ে দিয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সংঘাতটিকে ‘উসকানিবিহীন, অযৌক্তিক ও অবৈধ’ বলেও বর্ণনা করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading