কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, আপডেট ১১:৩০
তেলসমৃদ্ধ দেশ কুয়েতের একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের বরাত দিয়ে এই ঘোষণা দেয়।
সংস্থাটি জানায়, ড্রোন হামলার ফলে কুয়েতের মিনা আল-আহমাদি শোধনাগারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
মিনা আল-আহমাদি শোধনাগারটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার হিসেবে পরিচিত। এই শোধনাগারটির প্রতিদিন প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল পেট্রোলিয়াম উৎপাদনের সক্ষমতা রয়েছে।
সূত্র: এপি
ইউডি/এআর

