এক মাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল

এক মাসে মধ্যপ্রাচ্যের ৭৯৭ ফ্লাইট বাতিল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১৮:২৩

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত এক মাসে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা মোট ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (২৭ মার্চ) আরও ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ফলে এসব দেশের সঙ্গে ঢাকার ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিমানবন্দর সূত্রে আরও জানা গেছে, আকাশপথ বন্ধ থাকায় ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রতিদিন গড়ে উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি, ১৯ মার্চ ২৬টি, ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫টি, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি এবং ২৭ মার্চ ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।আজ বাতিল হওয়া ২২টি ফ্লাইটের মধ্যে কুয়েতগামী ও কুয়েত থেকে আসা চারটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ) ছয়টি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের দুটি এবং জাজিরা এয়ারওয়েজের চারটি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকবে। যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading