ইন্ডিয়া থেকে পাইপলাইনে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ইন্ডিয়া থেকে পাইপলাইনে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, আপডেট ১৯:৩০

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ইন্ডিয়ার আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে।

শুক্রবার (২৭মার্চ) ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে এই ডিজেল এসে পৌঁছায়।

তিনি জানান, ইন্ডিয়ার আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে সরাসরি দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছায়। ডিজেল পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে শুক্রবার সকাল ৮টার সময় ডিপো করা হয়েছে।

কৃষি নির্ভর উত্তরের ৮ জেলায় চাষাবাদ সেচে জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি ডিজেল নির্ভর জ্বালানি সরবরাহ যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়। চলতি বছর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আসবে পাইপলাইনের মাধ্যমে।

চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।

এর আগে, গত ১১ মার্চ এসেছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। শুক্রবার এসেছে ৫ হাজার মেট্রিক টন এবং আগামী সপ্তাহে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনে আসার কথা রয়েছে।

এ ছাড়া, আগামী ৪ মাসের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির জন্য জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব দিয়েছে বিপিসি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading