যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, যা দিয়ে আয় হতে পারে শত কোটি ডলার

যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, যা দিয়ে আয় হতে পারে শত কোটি ডলার

উত্তরদক্ষিণ। রবিবার, ২৯ মার্চ, ২০২৬, আপডেট ১২:২৫

আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে এবার নতুন একটি দাবি তুলেছে ইরান। তেহরান এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চাইছে।

একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করা জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা করছে। টোল থেকে বছরে কয়েক শ কোটি ডলার আয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, এই সপ্তাহে যখন একজন ইরানি কর্মকর্তা আমেরিকা ও ইসরাইলের শুরু করা যুদ্ধ শেষ করার জন্য দাবির একটি তালিকা পেশ করেন, তখন তিনি এমন একটি বিষয় যোগ করেন যা তেহরানের তালিকায় আগে ছিল না। তা হলো, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের স্বীকৃতি।

যে সংকীর্ণ জলপথ দিয়ে সাধারণত বিশ্বের এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রবাহিত হয়, তা ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে।

এখন এটিকে বার্ষিক সম্ভাব্য শত শত কোটি ডলার আয়ের উৎস এবং বিশ্ব অর্থনীতির ওপর একটি চাপ সৃষ্টিকারী কেন্দ্রবিন্দুতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।

ইরানে আমেরিকা-ইসরাইলের আক্রমণের ক্ষেত্রে প্রণালীটি বন্ধ করে দেয়ার হুমকি ইরান দীর্ঘদিন ধরেই দিয়ে আসছিল, কিন্তু খুব কম লোকই আশা করেছিল যে তারা তা কার্যকর করবে।

এবার ২৮ ফেব্রুয়ারি হামলার পর ইরান তা বন্ধ করে দেয়। তারপর থেকে এটি বৈশ্বিক বাণিজ্য প্রবাহ ব্যাহত করতে কার্যকর প্রমাণিত হয়েছে এবং এই প্রভাবের ব্যাপকতা তেহরানের উচ্চাকাঙ্ক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading