গাজীপুরে হামে আক্রান্ত ২২ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরে হামে আক্রান্ত ২২ শিশু হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, আপডেট ১২:৫২

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২২ শিশু ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানান।

হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে গত তিনদিনে ২২ জন রোগী ভর্তি হয়। তাদের চিকিৎসা চলছে। হামে আক্রান্ত এই শিশুরা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে এসে হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে গত শনিবার ছয়জন, রবিবার সাতজন, সোমবার ৯ জন ভর্তি হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, “হামে আক্রান্ত হয়ে হাসপাতালে গত ৩ দিনে ২২ শিশু ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে, শিশুরা যেনো অপুষ্টিতে না ভোগে। হামে আক্রান্ত রোগীদের আলাদা রাখতে হবে।”

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading