জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

উত্তরদক্ষিণ। রবিবার, ১৭ মে, ২০২৬, আপডেট ১৩:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

শনিবার (১৬ মে) উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সভাপতি করে গঠিত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন-ড. নাহিদ আখতার (অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ), মো. জাকির হোসেন (অধ্যাপক, দর্শন বিভাগ), ড. নাসরীন সুলতানা (অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ), ড. মো. কামরুজ্জামান (অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ), মো. জহির রায়হান (অধ্যাপক, দর্শন বিভাগ) এবং সদস্যসচিব হিসেবে লুৎফর রহমান আরিফ (ডেপুটি রেজিস্ট্রার, উচ্চশিক্ষা ও বৃত্তি) রয়েছেন।

এদিকে জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ থেকে দেখা এক ব্যক্তির ছবি প্রকাশ করে তার তথ্য দেয়ার অনুরোধ জানানো হয়েছে। শনিবার (১৬ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় এ অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল-সংলগ্ন রাস্তা থেকে এক ছাত্রীকে টেনেহিঁচড়ে অন্ধকারে নিয়ে ধর্ষণের চেষ্টা করে এক ব্যক্তি। পরদিন দুপুরে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন রাতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং প্রশাসনের কাছে ছয় দফা দাবি জানান। তারা আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারে দাবি জানিয়ে আলটিমেটাম দেন। কিন্তু আসামি গ্রেফতার না হওয়ায় আবার আন্দোলনে নামেন এবং প্রক্টরিয়াল টিমকে পদত্যাগের দাবি জানান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading