ফরিদপুর মেডিকেলে হামে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৩০

ফরিদপুর মেডিকেলে হামে আরও দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৩০

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ মে, ২০২৬, আপডেট ১৪:২২

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১২৯ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।

শুক্রবার (২৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন।

মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ৯ মাস বয়সী ছেলে আয়ান এবং ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের ৩ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ। তারা দুজনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ফরিদপুর সহ আশ পাশের জেলায়। মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।

তিনি আরও জানান, ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৯২ জন ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৮৩১ জন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading