১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

১০৫২ কোটি টাকার গম কিনবে সরকার

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ জুলাই, ২০২৬, আপডেট ১৮:৩৫

আমেরিকা ও সিঙ্গাপুর থেকে ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা। এর মধ্যে আমেরিকা থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন এবং সিঙ্গাপুর থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আনা হবে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খাদ্য মন্ত্রণালয়েল প্রস্তাবের প্রেক্ষিতে আমেরিকা থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ২ লাখ ২০ লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয়েছে ৩২২ মার্কিন ডলার। আর মোট মূল্য ধরা হয়েছে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা হবে।

বৈঠকে খাদ্য মন্ত্রণালয়েল আর এক প্রস্তাবের প্রেক্ষিতে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই গম কেনার ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের দাম ধরা হয়েছে ২৯৭.৯২ মার্কিন ডলার।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading