রফতানিতে ৪৩ পণ্য ও সেবায় নগদ প্রণোদনা বহাল

রফতানিতে ৪৩ পণ্য ও সেবায় নগদ প্রণোদনা বহাল

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ জুলাই, ২০২৬, আপডেট ০৮:৩০

চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ৪৩টি পণ্য ও সেবা খাতের রফতানিকারকদের জন্য নগদ সহায়তা বা প্রণোদনা বহাল রেখেছে সরকার। খাতভেদে এ প্রণোদনার হার হবে সর্বনিম্ন ০ দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ।

রবিবার (৫ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত সময়ের রফতানির ক্ষেত্রে এ নগদ সহায়তা কার্যকর থাকবে। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এই সুবিধার আওতায় থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট পণ্য ও খাতের ভিত্তিতে রফতানিকারকরা সর্বনিম্ন ০ দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা পাবেন।

এতে আরও বলা হয়েছে, রফতানির বিপরীতে নগদ সহায়তা গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক (অডিট) প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নিরীক্ষা শেষে নির্ধারিত বিধি অনুসরণ করে রফতানিকারকরা নগদ সহায়তার আবেদন করতে পারবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading