ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
উত্তরদক্ষিণ। শনিবার (১১ জুলাই) ২০২৬, আপডেট ২৩:২০
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ইউডি/এবি

