তেজগাঁওয়ের ডিসি আনিসুরকে বদলি

তেজগাঁওয়ের ডিসি আনিসুরকে বদলি

বৃহস্পতিবার বাহিনীর এক আদেশে আনিসুরকে বদলি করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।

অন্যদিকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত উপ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে তেজগাঁও বিভাগের উপকমিশনার করে পাঠানো হয়েছে।

৩ অক্টোবর পুলিশ কর্মকর্তা আনিসুর ও তার স্ত্রী সাবেক সংসদ সদস্য ফাতেমা তুজ্জহুরা এবং তাদের ছেলে-মেয়ের ব্যাংক হিসাব তলব করেছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট-এফআইইউর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলমান অভিযানে অন্যদের মতো এআইজি আনিসুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে। সে অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

আনিসুর রহমান এক বছর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ছিলেন। একাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন জোট অভিযোগ তোলার পর ইসি তাকে ওই জেলা থেকে সরিয়ে দেয়।

এরপর পুলিশ সদর দপ্তরে সহকারী মহাপরিদর্শক ছিলেন তিনি; পরে তাকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। এক সময় যশোরেও পুলিশ সুপার ছিলেন আনিসুর।

আনিসুরের স্ত্রী ফাতেমা তুজ্জহুরা দশম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে নারী সংসদ সদস্য হয়েছিলেন। তাদের বাড়ি গোপালগঞ্জে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading