লেগানেসকে উড়িয়ে দিলো রিয়াল

লেগানেসকে উড়িয়ে দিলো রিয়াল

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০১ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮

রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস টানা ১৬তম লা লিগা মৌসুমে গোল করলেন। তার এই অর্জনের ম্যাচে বুধবার (৩০ অক্টোবর) লেগানেসকে ৫-০ গোলে উড়িয়ে দিলো মাদ্রিদ ক্লাব। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে রিয়াল। বার্সেলোনার লিওনেল মেসির পর কেবল দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লিগে টানা ১৬ মৌসুম গোল করলেন রামোস।

মেসির মতো ২০০৪-০৫ মৌসুম থেকে প্রত্যেকবার গোল পেয়েছেন তিনি। ২৪ মিনিটে রিয়ালের তৃতীয় গোলটি করেন তিনি পেনাল্টি থেকে। প্রথমবার তার শট রুখে দেন গোলকিপার। তবে ভিএআরে হুয়ান সোরিয়ানোর এই সেভ বাতিল হলে দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার। ৭ মিনিটে রিয়াল প্রথম গোল করে। করিম বেনজিমার ভলি থেকে ১৮ বছর বয়সী রোদ্রিগো বাঁ পায়ের টোকায় বল ঠেলে দেন জালে। ৬০ সেকেন্ড না যেতেই টনি ক্রুসকে দ্বিতীয় গোল বানিয়ে দেন বেনজিমা। রামোসের তৃতীয় গোলের পর দ্বিতীয়ার্ধে আরও একবার পেনাল্টি পায় রিয়াল। এবার বেনজিমা নেন শট, তাতে স্কোর ৪-০ হয় রিয়ালের। যোগ করা সময়ে সার্বিয়ান লুকা জোভিচ হেডে প্রথম ক্লাব গোল করেন। ২১ পয়েন্ট নিয়ে জিনেদিন জিদানের দল দুই নম্বরে। সমান ১০ ম্যাচ খেলে এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা (২২)।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading