শামীম ও খালেদকে কারাগারে প্রেরণ

শামীম ও খালেদকে কারাগারে প্রেরণ

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১২:১২

ক্যাসিনোকাণ্ডে যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া ও ঠিকাদার জিকে শামীমের জামিন নামঞ্জুর করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের  (দুদক) মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ঢাকার সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েশ এই আদেশ দেন। রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২২ অক্টোবর  যুবলীগ ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া এবং যুবলীগ নেতা ঠিকাদার জিকে শামীমকে গ্রেফতার করার আবেদনসহ ১০ দিন করে রিমান্ডের আবেদন করে দুদক। এ মামলায় শামীমকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন এবং খালেদকে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। এর আগে ২১ অক্টোবর শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ এবং খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদের অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading