শ্রমিক লীগের নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরি সভাপতি কে ফুলের শুভেচ্ছা

শ্রমিক লীগের নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরি সভাপতি কে ফুলের শুভেচ্ছা

উত্তরদক্ষিণ অনলাইন । ১২ নভেম্বর ২০১৯ । আপডেট ২০ঃ১০

আজ মঙ্গলবার গুলিস্তানের ২৩ ব্ঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিক লীগের নব নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরি সভাপতি কে ফুলের শুভেচ্ছা জানায় জাতীয় শ্রমিক লিগের সকল স্তরের নেতা কর্মীরা। ঢাকা মহানগর উত্তর এর জাতীয় শ্রমিক লিগের নেতা কর্মীরা বিশাল এক মিছিল সহকারে ব্ঙ্গবন্ধু এভিনিউতে উপস্থিত হয় এবং সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরি সভাপতি কে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম ,সহ-সভাপতি তাওহীদ খান ও ১ম যুগ্ম সাধারন সম্পাদক গোলাম নরুন নবী নাহিদ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি রেফু মিয়া, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, সহ-সভাপতি মিন্টু, সহ-সভাপতি হায়দার লস্কর, ১ম সাংগঠনিক সম্পাদক মো: আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম বাদল, সাংগঠনিক সম্পাদক মামুন লস্কর, প্রচার সম্পাদক হাজী লুৎফর রহমান শাহিন, দপ্তর সম্পাদক জিয়া হোসেন , গুলশান থানা জাতীয় শ্রমিক লিগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফ, বনানী থানার সভাপতি মোঃ জুয়েল শিকদার এবং জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সকল থানা এবং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading