বলিভিয়ায় মোরালেস সমর্থকদের ওপর পুলিশের গুলি নিহত ৫

বলিভিয়ায় মোরালেস সমর্থকদের ওপর পুলিশের গুলি নিহত ৫

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ১৭ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৩৮

বলিভিয়ার নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের বিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে পাঁচজন নিহত হয়েছেন। একজন চিকিত্সক জানিয়েছেন, শুক্রবার (১৫ নভেম্বর) বেশিরভাগই দেশটির সাকাবা শহরে নিহত হয়েছেন। গুলিতে অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহতের খবর নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২০ অক্টোবর বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জয়ী হন ইভো মোরালেস। তবে বিরোধীরা তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনেন। এক পর্যায়ে মোরালেসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয়। গত ১০ নভেম্বর (রবিবার) সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেস। পরদিন তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা জানায় মেক্সিকো। একদিন পর তিনি মেক্সিকোয় পৌঁছে রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন। এরইমধ্যে ১২ নভেম্বর পার্লামেন্টে কোরাম সংকটের মধ্যে নিজেকে বলিভিয়ার অন্তর্বতী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ। এরপরই রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘকে হস্তক্ষেপের আহ্বান জানান ইভো মোরালেস। রুশ সংবাদমাধ্যম আরটি’র খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে সাকাবায় কয়েক হাজার আদিবাসী বিক্ষোভকারী জড়ো হন। কিন্তু কোচাবামবা শহরের সামরিক তল্লাশি চৌকি তারা অতিক্রম করতে চাইলে সংঘর্ষ লেগে যায়। শুক্রবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দেশটিতে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading