বলিভিয়ায় নিহতদের কফিন নিয়ে বিক্ষোভ মোরালেস সমর্থকদের

বলিভিয়ায় নিহতদের কফিন নিয়ে বিক্ষোভ মোরালেস সমর্থকদের

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৩ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

সামরিক বাহিনী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত বিক্ষোভকারীদের কফিন নিয়ে বলিভিয়ার রাজধানী লা পাজে অন্তর্বতী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসের হাজার হাজার সমর্থক। গত বৃহস্পতিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্যালেস সংলগ্ন একটি চত্বরের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্দেশ্যে কাঁদানে গ্যাস ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিক্ষোভকারীরা এদিন প্রেসিডেন্ট প্যালেস সংলগ্ন চত্বরে একটি সাঁজোয়া যানের ওপর নিহত একজনের কফিন ও অন্তর্বতী প্রেসিডেন্ট জিনাইনা আনিয়েজের প্রতিকৃতিও স্থাপন করেছিল। খনিজসম্পদে সমৃদ্ধ দক্ষিণ আমেরিকার এ দেশটি টানা ১৪ বছর শাসন করেছিলেন বামপন্থি মোরালেস। আদিবাসী এ প্রেসিডেন্ট চলতি মাসের প্রথমদিকে ক্ষমতাচ্যুত হলে বিরোধীদলীয় সিনেটর আনিয়েজ নিজেকে ‘অন্তর্বতী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। এরপর থেকে মোরালেস সমর্থকদের বিক্ষোভে কার্যত দেশটি অচল হয়ে পড়েছে। রাজধানী লা পাজ ছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে আন্দোলনকারীদের থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে। মেক্সিকোতে আশ্রয় নেওয়া মোরালেস বলছেন, সেনাবাহিনীর সাহায্য নিয়ে বর্ণবাদী ডানপন্থিরা তাকে ক্ষমতাচ্যুত করেছে। যে কোনো মূলে দেশে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। গগত বৃহস্পতিবার টুইটারে লেখা এক পোস্টে সাবেক এ প্রেসিডেন্ট অক্টোবরের নির্বাচনে কোনো অনিয়ম হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক ‘ট্রুথ কমিশন’ গঠনেরও প্রস্তাব দিয়েছেন। অক্টোবরের এ নির্বাচনের ফল নিয়েই প্রথম মাঠে নামে বিরোধিরা। মোরালেসকে ১০ শতাংশ ভোটের ব্যবধানে বিজয়ী করতে প্রশাসন কারচুপি করেছিল বলেও অভিযোগ ছিল তাদের। পরে তাদের বিক্ষোভে বলিভিয়া পুলিশের সদস্যরা যোগ দেয়; সেনাবাহিনী মোরালেসকে সরে দাঁড়াতে বললে বামপন্থি এ প্রেসিডেন্ট পদত্যাগ করেন। একে একে সরে দাঁড়ান ভাইস প্রেসিডেন্ট ও সিনেট প্রেসিডেন্টও। মোরালেসের পদত্যাগপত্র বলিভিয়ার পার্লামেন্টে গৃহীত হওয়ার আগেই আনিয়েজ নিজেকে ‘অন্তবর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন; যার সাংবিধানিক কার্যকারিতা নিয়েও প্রশ্ন আছে। নিরাপত্তা বাহিনীর সমর্থন নিয়ে আনিয়েজ এখনো বহাল তবিয়তে ক্ষমতা আঁঁকড়ে থাকলেও টানা বিক্ষোভ তাকে অস্বস্তিতে ফেলেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading