জানুয়ারির আগে প্রশ্ন করবেন না ধোনি

জানুয়ারির আগে প্রশ্ন করবেন না ধোনি

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ২৯ নভেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫৬

মহেন্দ্র সিং ধোনিক্রিকেটে নিজের ভবিষ্যত্ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়ে সবাইকে কৌতূহলেই রাখলেন মহেন্দ্র সিং ধোনি। বরং কৌতূহলটা আরও বাড়িয়ে দিলেন ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। গত বুধবার (২৭ নভেম্বর) মুম্বাইয়ে এক ইভেন্টে সাংবাদিকরা ধোনির ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। ছোট্ট একটি বাক্যে তাদের জবাব দেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, ‘জানুয়ারি পর্যন্ত আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না।’ জানুয়ারিতে কী ঘটতে যাচ্ছে, সেটা আর খুলে বলেননি ধোনি। তাতে করে তার ভবিষ্যত্ নিয়ে জট খুললো না এখনও। গত জুলাইয়ে নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর থেকে ভারতের জার্সি পরেননি ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সরে দাঁড়ান এবং ইন্ডিয়ার আর্মিদের সঙ্গে কয়েক সপ্তাহ সময় কাটান। এরপর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষেও ছিলেন না দলে। এমনকি এই সময়ে ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি ধোনিকে। নির্বাচকরা তার জায়গায় সীমিত ওভারের ক্রিকেটে ভরসা রাখেন ঋষভ পান্তেও ওপর। গত মঙ্গলবার ভারতের কোচ রবি শাস্ত্রী ধোনিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। অস্ট্রেলিয়ায় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ফেরার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘সব কিছুই নির্ভর করছে সে কখন খেলা শুরু করে এবং আইপিএলে কেমন খেলে, সেটার ওপর।’ সূত্র: ক্রিকইনফো

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading