ইরানপন্থী হুথিদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সৌদির

ইরানপন্থী হুথিদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত সৌদির

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৪৮

ইয়েমেনের শাসন ব্যবস্থায় ইরান সমর্থিত শিয়াপন্থী সশস্ত্র হুথি বিদ্রোহীদের মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে সৌদি আরব। গত শুক্রবার ইতালির রাজধানী রোমে ভূমধ্যসাগরীয় দেশগুলোর এক সম্মেলনে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের এমন ইঙ্গিত দেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।সম্মেলনে আদেল আল জুবায়ের বলেন, ভবিষ্যত্ ইয়েমেনে হুথি বিদ্রোহীসহ দেশটির সব নাগরিকের ভূমিকা থাকতে পারে। ইয়েমেনের বিদ্যমান সংকট উত্তরণে একটি সমাধানে পৌঁছানোর ওপরও জোর দেন সৌদি প্রতিমন্ত্রী। আদেল আল জুবায়ের দাবি করেন, ইয়েমেন সংকট সৌদি আরব তৈরি করেনি। বরং হুথি বিদ্রোহীরাই এ সংকট তৈরি করেছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ইরানের হস্তক্ষেপকে ‘সর্বনাশা’ বলেও দাবি করেন সৌদি প্রতিমন্ত্রী। তিনি বলেন, তেহরান পুরো অঞ্চলের জন্যই হুমকি। তাদের আগ্রাসী কর্মকাণ্ড আর সহ্য করার মতো জায়গায় নেই। সৌদি আরব এমন সময়ে হুথি বিদ্রোহীদের মেনে নেওয়ার ইঙ্গিত দিলো যার কিছুদিন আগেই ২০০ হুথি বন্দিকে মুক্তি দেয় দেশটি। গত মাসের শেষ দিকে মুক্তি দেওয়া হয় তাদের। সৌদি সামরিক জোট জানিয়েছে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে সৌদি-ইয়েমেন সীমান্ত সংলগ্ন নজরান এলাকায় হামলা চালিয়ে সহগ্রাধিক সৌদি সেনাকে আটকের দাবি করে হুথি বিদ্রোহীরা। সেনাদের পাশাপাশি শতাধিক সৌদি সামরিক যানও জব্দ করা হয়েছে বলে দাবি তাদের। তবে ওই ঘটনায় আটক সৌদি সেনাদের মুক্তির জন্য এ বন্দিবিনিময়ের কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই ইয়েমেনে সৌদি আগ্রাসন নিয়ে সমালোচনার মাত্রা বাড়তে থাকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading