পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার সুযোগ নেই উ. কোরিয়া

পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনার সুযোগ নেই উ. কোরিয়া

উত্তরদক্ষিণ মুদ্রতি সংস্করন । ০৯ ডিসেম্বর ২০১৯ । প্রকাশ ০০:০১। আপডেট ১০:৫০

জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত কিম সং জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর পরমাণু নিরস্ত্রীকরণ বিষয় নিয়ে কোনও কথা হবে না। আর খুব দীর্ঘ আলোচনারও এখন আর দরকার নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।গত বছর পারমাণবিক পরীক্ষা বন্ধ এবং আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা না চালানোর ঘোষণা দেয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে ধ্বংস করা হয় একটি পারমাণবিক স্থাপনা। এ বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠক কোনও চুক্তি ছাড়াই শেষ হয়।  নিষেধাজ্ঞা শিথিল করা প্রশ্নে অসম্মতির প্রেক্ষাপটে গত ফেব্রুয়ারিতে কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার হ্যানয় সম্মেলন ভেঙ্গে যাওয়ার পর এ আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। এক্ষেত্রে উত্তর কোরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে পিয়ংইয়ং তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগে আগ্রহী। এ বছরের শেষ নাগাদ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ওয়াশিংটনকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে পিয়ংইয়ং। তবে একই সঙ্গে তারা একের পর এক তাদের বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে কিম সং বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টেকসই সংলাপের প্রস্তাব আসলে প্রক্রিয়া বিলম্বিত করার একটি কৌশল ছিলো। এতে করে তারা নিজেদের স্বার্থ হাসিল করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের দীর্ঘ আলোচনার প্রয়োজন নেই। আর পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা আর হচ্ছে না। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিলো সামনের বছর প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ টেনে নিয়ে যাচ্ছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading